বাংলাদেশ সুপ্রীম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Supreme Court Job Circular 2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট — হাইকোর্ট বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি (সংক্ষিপ্ত ব্যাখ্যা ও আবেদন নির্দেশনা)

বাংলাদেশ সুপ্রীম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: ১৭টি 'অফিস সহকারী' পদে চাকরির সুযোগ!

ব্রেকিং নিউজ! বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে অফিস সহকারী পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? যদি আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকে এবং সাঁটলিপি ও কম্পিউটার টাইপিং-এ জ্ঞান থাকে, তবে এটি আপনার জন্য এক সোনালী সুযোগ! দেরি না করে জেনে নিন আবেদনের বিস্তারিত তথ্য এবং সময়সীমা।

📅 গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সীমা

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়: ০৫ নভেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।
  • অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ১১ নভেম্বর ২০২৫ খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা।
  • ফি জমাদানের সময়সীমা: User ID প্রাপ্তির পর থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।

​📝 আবেদনের নিয়মাবলী

  • আবেদন করতে হবে অনলাইনে: আগ্রহী প্রার্থীগণকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের নিজস্ব ওয়েবসাইট https://supremecourt.teletalk.com.bd -এর মাধ্যমে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে হবে।
  • বয়সসীমা: ০১/১০/২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • ছবি ও স্বাক্ষর আপলোড: Online আবেদনপত্রে প্রার্থীর ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
  • পরীক্ষার ফি প্রদান: আবেদনপত্র Submit করার পর User ID নম্বর ব্যবহার করে Teletalk Pre-Paid Mobile নম্বর হতে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১০০/- টাকা এবং অনলাইন ফি বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা (অফিস সহকারী পদের জন্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
  • প্রবেশপত্র: SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র Download করে রঙ্গিন Print করে নিতে হবে।
  • মৌখিক পরীক্ষার সময় যা যা লাগবে: মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রসমূহের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
  • বিশেষ দ্রষ্টব্য: আবেদনপত্রে ভুল তথ্য প্রদান করলে বা জাল কাগজপত্র দাখিল করলে প্রার্থিতা বাতিল হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

Comments