চাকরির পরীক্ষায় কমন উপযোগি গুরুত্বপূর্ণ প্রায়-সমোচ্চারিত শব্দ ও এর অর্থ

প্রায়-সমোচ্চারিত শব্দ: বাংলা ভাষার ব্যতিক্রম কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় ও তাদের অর্থ

প্রায়-সমোচ্চারিত শব্দ বা শ্রুতিসম ভিন্নার্থক শব্দ

বাংলা ব্যাকরণের প্রায়-সমোচ্চারিত শব্দ বা শ্রুতিসম ভিন্নার্থক শব্দ-এর তালিকা ও অর্থ জানুন। এই শব্দগুলো উচ্চারণে প্রায় এক হলেও এদের অর্থ ও বানান সম্পূর্ণ আলাদা।

বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে সচারাচর প্রশ্ন এসে থাকে।

# মূলশব্দ প্রতিশব্দ
১অংশভাগ
২অঙ্গকাঁধ বা স্কন্ধ
৩অতিসমূহ / সমীপ (উপসর্গ)
৪অভয়ভয়হীন
৫অসুরদানব / দৈত্য
৬অশূর যে বীর নয়
৭অসারবাজে
৮অসাড়সাড়হীন
৯অন্তমৃত্যু
১০অন্ত্যশেষ
১১অন্তঃমধ্যে
১২অন্যঅপর
১৩অন্নভাত
১৪অর্থমূল্য
১৫অর্ঘ্যপূজার উপকরন
১৬অনিলবাতাস
১৭অনীলযা নীল নয়
১৮অশ্বঘোড়া
১৯আপননিজ
২০আপণদোকান
২১ কুলবংশ
২২ কূলনদীর তীর
২৩ কবরীখোঁপা
২৪ করবীফুল বিশেষ
২৫ কুঁড়িমুকুল
২৬ কুড়িবিশ
২৭ তীরবান, শর
২৮ তীরকূল, পাড়
২৯ দীপপ্রদীপ
৩০ দ্বীপজলবেষ্টিত স্থান
৩১ দ্বিপহাতি
৩২নীরপানি
৩৩নীড়পাখির বাসা
৩৪ নাড়ীশিরা
৩৫নারিপারি না
৩৬পরভৃতকোকিল
৩৭পরভৃৎকাক
৩৮পারিসক্ষম বা সমর্থ
৩৯পাড়িপারাপার
৪০পাণিহাত
৩২পানিজল
নোট: কোনো ভুল থাকলে দয়াপূর্বক কমেন্ট করে জানাবেন।

চাকরির পরিক্ষা ব্যতীত কেন এই শব্দগুলো মনোযোগ দিয়ে শিখবেন?

এই ধরণের শব্দ শেখা বাংলা ভাষার দক্ষতা বাড়াতে খুবই জরুরি। এর মাধ্যমে:

  • বানানের ভুল কমে: যেমন 'কুল' (বংশ) ও 'কূল' (তীর) এর মধ্যে পার্থক্য জানা থাকলে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকে না।
  • বাক্যের অর্থ স্পষ্ট হয়: সঠিক শব্দটি ব্যবহার করলে বক্তা বা লেখকের উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায়।
  • শব্দভান্ডার বাড়ে: একটি শব্দের কাছাকাছি আরও একটি শব্দ জানা যায়, যা ভাষাকে আরও সমৃদ্ধ করে।

বিশেষ দ্রষ্টব্য: অনেক ক্ষেত্রে আঞ্চলিক উচ্চারণ বা দ্রুত বলার কারণে এই শব্দগুলোর মধ্যেকার সামান্য পার্থক্য বোঝা কঠিন হয়ে যায়। তবে লিখিত বাংলা ব্যাকরণে এদের অর্থ ও বানান সম্পূর্ণ আলাদা।

এই তালিকাটি বাংলা ভাষার শিক্ষার্থী ও চাকরী প্রার্থীদের পাশাপাশি সকলের জন্যই খুব দরকারি। আশা করি, আজকের এই আলোচনাটি আপনাদের বাংলা লেখায় আরও সতর্ক ও নির্ভুল হতে সাহায্য করবে।

আপনার মতামত কী? এমন আরও কোনো প্রায়-সমোচ্চারিত শব্দ যদি আপনার মনে আসে, তবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না!

Comments